এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফুটবল বিশ্বকাপকে ঘিরে সাধারণ দর্শকদের উন্মাদনা আর আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের চিরচেনা হাস্যরসাত্মক দ্বন্দ্ব নিয়ে সাধারণত নাটক নির্মিত হতে দেখা যায়। তবে এবার সেই চেনা ছকের বাইরে গিয়ে তৈরি হয়েছে বিশেষ নাটক ‘ফুটবল হট্টগোল’। যেখানে ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা জুয়া ও আন্ডারওয়ার্ল্ড বা অন্ধকার জগতের এক ভিন্নধর্মী গল্প তুলে ধরা হয়েছে। শনিবার (১১ জুলাই) ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে নাটকটি মুক্তি পাচ্ছে।
নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা দীপু হাজরা। এর কেন্দ্রীয় চরিত্র ‘আয়ান চৌধুরী’র ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা।
গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পাওয়া তরুণ আয়ান ফুটবল ম্যাচের ভবিষ্যদ্বাণীতে দারুণ পারদর্শী। খেলার আগে তার করা প্রতিটি পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে যেতে থাকায় সে ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ খোলে। একপর্যায়ে তার এই ভবিষ্যদ্বাণীকে পুঁজি করে অনেকে বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। তবে এর মাঝেই হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়ান, যা পুরো গল্পে এক রহস্যের জন্ম দেয়।
নাটকে শ্যামল মাওলার বিপরীতে একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম। কাজের সূত্রে তিনি ‘অক্টোপাস ভাই’ পেজের সন্ধান পান এবং আয়ানকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। এর সূত্র ধরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তীতে আয়ান নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার এক রোমাঞ্চকর অভিযানে নামেন এই সাংবাদিক।
নাটকটি নিয়ে নির্মাতা দীপু হাজরা বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত নাটকগুলোতে সাধারণত কমেডি বা হাসির উপাদান বেশি থাকে। কিন্তু এই ফুটবল উন্মাদনার আড়ালে সমাজে জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটে থাকে। সেই বাস্তবতাকেই ভিন্ন আঙ্গিকে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটিকে বিশ্বাসযোগ্য করতে শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন বলে তিনি জানান।
‘ফুটবল হট্টগোল’ নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক।
ফেব্রু ১৯, ২০২৬
জুলাই ৯, ২০২৬
জুন ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ১১ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১১ জুলাই, ২০২৬
বান্দরবান | ১১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১১ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।