এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনের ধরন ও সাধারণ মানুষের প্রতি তাদের আচরণ নিয়ে স্পষ্ট প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া লেখেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্দেহভাজন কাউকে তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু দায়িত্ব পালনের নামে কাউকে অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিক হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, "দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন—এটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন?"
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান বজায় রাখতে পেশাদার ও মানবিক আচরণের বিকল্প নেই বলে মনে করেন ফারিয়া। ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের মনে অবিশ্বাস তৈরি করে উল্লেখ করে তিনি আরও লেখেন, "শুধু ক্ষমতার অপব্যবহার করেন বলেই মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই যে— আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।"
পোস্টের শেষাংশে নাগরিকদের মর্যাদা ও অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেন শবনম ফারিয়া। তার মতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে।
জনপ্রিয় এই অভিনেত্রীর এমন সাহসী ও যৌক্তিক পোস্টে ব্যাপক সাড়া ফেলেছেন তার ভক্ত ও অনুসারীরা। মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, নাগরিক হিসেবে সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মান ও বিশ্বাস করতে চায়। তবে সেই বিশ্বাস টিকিয়ে রাখতে হলে বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ও পেশাদার আচরণই সবচেয়ে জরুরি।
এপ্রিল ১৪, ২০২৬
ডিসেম্বর ৪, ২০২৫
আগস্ট ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
নেত্রকোনা | ২৬ আগস্ট, ২০২৬
মাগুরা | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।