এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘জুলাই সনদ’ বাস্তবায়নে আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে, সেটিই বর্তমান সরকারের শেষ অধিবেশন হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছেন তিনি।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
হামিদুর রহমান আযাদ স্পষ্ট করে বলেন, "আমাদের ১১ দলীয় ঐক্যের মূল দাবি হলো— 'জুলাই সনদ'-এর আংশিক নয়, সম্পূর্ণ বাস্তবায়ন। আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হবো।" আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, আগামী ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
সদ্য সমাপ্ত নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, "ইতিহাসের সেরা এই নির্বাচনে জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ মানুষের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হয়নি। নির্বাচনের পর উপদেষ্টারাই মূলত হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন।"
সম্প্রতি সংসদে বিরোধী জোটের ওয়াকআউট প্রসঙ্গেও নিজেদের অবস্থান পরিষ্কার করেন তিনি। হামিদুর রহমান বলেন, "বিরোধী জোট সংসদ থেকে ওয়াকআউট করে রাষ্ট্রপতিকে অবমাননা করেনি; বরং স্বৈরাচারের দোসরদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বিএনপিই সংসদকে কলুষিত করেছে।"
প্রশাসনের বর্তমান অবস্থার সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে এখন দলীয়করণ চলছে। বিএনপি মেধাহীন ও অযোগ্য লোকদের দিয়ে নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও দাবি করেন এই জামায়াত নেতা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।