এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাঠানো আইনি নোটিশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে রসিকতার সুরে তিনি বলেন, "আমার দাম যে ১০০ কোটি টাকা, তা আমি নিজেই জানতাম না।"
ব্যরিস্টার ফুয়াদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "আওয়ামী লীগের লুটপাটের ইতিহাসে আমরা কেবল পত্রিকায় পড়েছি যে লুটপাটের অঙ্ক হাজার কোটি থেকে লাখো কোটি ছাড়িয়ে যেত। আমি নিজে কখনও একসঙ্গে এক কোটি টাকাও দেখিনি।" তিনি আরও যোগ করেন, গণমাধ্যমের বরাতে তিনি জানতে পেরেছেন যে সুনির্দিষ্ট একটি নোটিশ পাঠানো হয়েছে। প্রথমে নোটিশের আইনি ভিত্তি পরীক্ষা করে দেখা হবে, এরপর তা পর্যালোচনা করে জবাব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনি নোটিশের প্রেক্ষাপট
এর আগে, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, উক্ত সভায় ব্যারিস্টার ফুয়াদ বিশ্ববিদ্যালয়ের স্নাতক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর, বিদ্বেষমূলক এবং মানহানিকর বক্তব্য দেন। তিনি গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন এবং জাতীয় বিভিন্ন সংকটের জন্য তাদের দায়ী করেন।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গত ২ জুলাই (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তন্ময় কুমার সাহা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশটি শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও অনুলিপি হিসেবে পাঠানো হয়।
নোটিশের দাবি ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
আইনি নোটিশে উল্লেখ করা হয়, ব্যারিস্টার ফুয়াদের দেওয়া বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে।
নোটিশে তাঁর কাছে দুটি প্রধান দাবি জানানো হয়েছে:
১. বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের মূলধারার ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার ক্ষতিপূরণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে ১০০ কোটি টাকা জমা দিতে হবে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধির কাজে ব্যয় করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এই দাবিগুলো পূরণ না করা হলে, জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট আবেদন (পিআইএল) দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
ডিসেম্বর ২৫, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাদারীপুর | ২২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।