এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরীক্ষার উত্তরপত্রে প্রশ্নের উত্তর লেখার পরিবর্তে নম্বর পাওয়ার আশায় শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে আকুতি জানিয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। সম্প্রতি ওই উত্তরপত্রের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় শিক্ষাব্যবস্থার মান এবং শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার একটি উচ্চ বিদ্যালয়ে। ওই বিদ্যালয়েরই এক শিক্ষক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে উত্তরপত্রটির ছবি পোস্ট করে লেখেন, *‘আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীর অবস্থা দেখুন।’*
ভাইরাল হওয়া উত্তরপত্রটিতে দেখা যায়, প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরিবর্তে ওই শিক্ষার্থী অত্যন্ত অসংলগ্ন ও ভুল বানানে কিছু বাক্য লিখেছে। এক পর্যায়ে পাস নম্বর পাওয়ার আশায় শিক্ষককে ‘বাবা’ সম্বোধন করে নম্বর দেওয়ার জন্য অনুরোধ জানায় সে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শিক্ষার্থীর এমন দুর্বল ভাষাজ্ঞান ও বানান ভুল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আবার অনেকের মতে, এটি কোনো একক শিক্ষার্থীর ব্যর্থতা নয়, বরং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সামগ্রিক শিক্ষাব্যবস্থার দুর্বলতারই প্রতিফলন।
এ বিষয়ে হাতিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান বলেন, “একটি মাত্র খাতা দেখে পুরো শিক্ষাব্যবস্থার মূল্যায়ন করা ঠিক হবে না। তবে ঘটনাটি অবশ্যই উদ্বেগজনক। শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বাড়াতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসন—সব পক্ষকেই আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
উত্তরপত্রটি ফেসবুকে শেয়ার করা শিক্ষক জানান, কাউকে হেয় প্রতিপন্ন করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। শিক্ষার বর্তমান বাস্তবতা তুলে ধরার লক্ষ্যেই তিনি ছবিটি প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মনে করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, এই ঘটনাটি শিক্ষার্থীদের পাঠদানের মান এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক পড়াশোনার ভিত্তি মজবুত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের একটি সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিনোদন | ২২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ২২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।