এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)'র সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে পানছড়ি উপজেলার ৪ নং লতিবান ইউনিয়নের গঙ্গাপাড়া ও বরকোনা এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আপন ত্রিপুরা প্রকাশ সংগ্রাম (২৮) নামের ইউপিডিএফের এক সন্ত্রাসী নিহত এবং অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায় , এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ইউপিডিএফের পানছড়ি সশস্ত্র গ্রুপ কমান্ডার শংকর চাকমা ও রুপায়ন চাকমার নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন এবং জেএসএসের সশস্ত্র কোম্পানি কমান্ডার সমাজপ্রিয় চাকমার নেতৃত্বে প্রায় ২৫-৩০ জন সদস্য অংশ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে আনুমানিক ১১০ থেকে ১২০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানায়, গোলাগুলির ঘটনায় ইউপিডিএফের একজন সন্ত্রাসী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। তবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণি নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
পানছড়ি থানার ওসি গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতের বিষয়টি নিয়ে সঠিক তথ্য দিতে পারেন নাই।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।