এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্য সামনে রেখে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে 'কিন্নরী'তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের ছালেহ আহম্মদ সেলিম এর সঞ্চালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমানে সমাজের সকল ক্ষেত্রে নারীদের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে বাদ দিয়ে সমাজের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের শ্রদ্ধা ও সম্মান করতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উইমেন এন্ড গার্লস এমপাওয়ারমেন্ট থ্রু ইনক্লুসিভ এডুকেশন প্রজেক্টের উপজেলা শিক্ষা ফ্যাসিলিটেটর মংসিং ইউ মারমা এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা।
এছাড়া, উপজেলার বিভিন্ন সংগঠন থেকে নারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের সদস্যরা, যেমন মাসাং মারমা, ওয়াংশাং মারমা, রুপক বারুই, মাইকেল জয়থর, জোসনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, উপজেলার বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, এলাকার সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালির মাধ্যমে নারী অধিকার, সমতা, ক্ষমতায়ন এবং কন্যাদের উন্নয়নে সমাজের প্রতি সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করা হয়।
এ দিনটি ছিল নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের একটি বিশেষ দিন, যেখানে নারীদের উন্নয়ন, অধিকার ও সমতা প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
ফেব্রু ৩, ২০২৫
ফেব্রু ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।