শ্রীনগরে বসত বিল্ডিং ভাড়া নিয়ে দখলের চেষ্টা, ২ বছর বাড়ী ভাড়া না দেয়ার অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে বসত বিল্ডিং ভাড়া নিয়ে দখলের চেষ্টাসহ ২ বছর যাবৎ নিজ ভাড়াসহ অন্যান্য ভাড়াটিয়াদের বাড়ী ভাড়া না দেয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় ভাগ্যকুল মান্দ্রা পাকা রাস্তার পাশের একটি দু-তলা বসত বিল্ডিং ভাড়া নিয়ে নিজ ভাড়াসহ অন্যান্য ভাড়াটিয়াদের ভাড়া না দিয়ে মালিকাধীন বসত বিল্ডিং দখলের পায়তারা করে আসছে ঐ এলাকার মৃত রাজ্জাক সারেং এর ছেলে শাহ আলম সারেং গং।
এ ঘটনায় ভুক্তভোগী অজিত মালো বাদী হয়ে শাহ আলম গংয়ের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভাগ্যকুল মৌজার আরএস ১৫৩ দাগের ২৯ শতাংশ সম্পত্তি হতে ৬ শতাংশ বাড়ীর সম্পত্তি ২০১১ সালে জহের বেপারীর নিকট হতে অজিত মালোর ছেলে প্রল্লাদ বর্মন সাব-কাবলা দলিল নং ৫০২৭ মুলে ক্রয়ে সুত্রে মালিক হয়ে দু-তলা বিল্ডিং নির্মান করে ভোগ দখলে নিয়োজিত থাকেন। গত ৫ বছর পূর্বে ঐ এলাকার মৃত রাজ্জাক সারেং এর ছেলে শাহ আলম সারেং কে মাসিক ১০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে ভাড়াটিয়া হিসেবে ভাড়া দেন। অভিযুক্ত শাহ আলম সারেং ৩ বছর ঠিক মত ভাড়া দিয়ে আসলে গত ২ বছর যাবৎ নিজ ভাড়াসহ অন্যান্য ভাড়াটিয়াদের ভাড়া না দিয়ে জোড় পূর্বক মালিকানাধীন বসত বিল্ডিং দখলে নেয়ার পায়তারা করে আসছে। গত ১ বছর পূর্বে প্রল্লাদ বর্মন নিজ প্রয়োজনে সৌদি প্রবাসী নজরুল শেখের নিকট বসত বিল্ডিংসহ ঐ সম্পত্তি বিক্রয় করেন। পরবর্তীতে ঐ সম্পত্তির মালিকানা দাবী করে দেলোয়োার বেপারী বাদী হয়ে প্রল্লাদ বর্মনকে বিবাদী করে দেওয়ানী আদালতে মামলা নং ৯১/২৫ দায়ের করলে প্রল্লাদ বর্মন মামলাটি খারিজের আবেদন করেন। বর্তমানে মামলাটি খারিজ শুনানীর জন্য দিন ধার্য্য রয়েছে।
এ অবস্থায় প্রল্লাদ বর্মন প্রবাসী নজরুল শেখ বরাবরে মালিকানা হস্তান্ত করতে গেলে ভাড়াটিয়া শাহ আলম সারেংসহ তার লোকজন ২ বছরের বাড়ী ভাড়া না দিয়ে উল্টো বসত বিল্ডিং দখলে নেয়ার চেষ্ট করে এবং বাড়ীর দখল ছাড়তে বললে মালিক প্রল্লাদ বর্মনসহ তার পরিবারকে মারধর করতে তেড়ে এসে মারধর করতে না পেরে প্রাননাশের হুমকি প্রদান করে।
এব্যাপারে অভিযুক্ত শাহ আলম সারেং এর কাছে জানতে একাধিকবার তার মুঠো ফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই কামরুজ্জামান বলেন, ভাড়াটিয়া শাহ আলম মালিকানা বসত বিল্ডিং ভাড়া নিয়ে মালিককে ভাড়া দিচ্ছে না এমনকি দখলও ছাড়ছে না। মালিককে বিজ্ঞ আদালতে গিয়ে একটি উচ্ছেদ মামলা করার পরামর্শ দিয়েছি।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভান্ডারি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ