এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের মায়ানমার–বাংলাদেশ সীমান্তঘেঁষা বড় মদক বাজারে গণসংহতি আন্দোলনের নতুন পার্টি অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অফিসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলনের বড় মদক সাংগঠনিক শাখার নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মংসাই মারমা।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পার্টি অফিসের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি মংসাই মারমা বলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বর্তমান সরকারের অর্থ প্রতিমন্ত্রী জোনায় সাকিব এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং মানুষের অধিকার, ন্যায্যতা ও উন্নয়নমুখী রাজনীতির লক্ষ্যে কাজ করছে। সীমান্তবর্তী দুর্গম এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সংগঠনের নেতাকর্মীরা জানান, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি থানচি উপজেলায় গণসংহতি আন্দোলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে থানচি উপজেলার চারটি ইউনিয়নসহ জেলার সাতটি উপজেলায় সংগঠনের কার্যক্রম ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। ভবিষ্যতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে সংগঠনকে মানুষের আস্থার জায়গায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন তারা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের উপজেলা শাখার অর্থ ও দপ্তর সম্পাদক উ থোয়াই ওয়াং মারমা, সদস্য রুমাজন ত্রিপুরা, ৮ নম্বর ওয়ার্ড সমন্বয়কারী ঞোচিং অং মারমা, রেমাক্রী ইউনিয়নের সমাজসেবক হ্লাথোয়াই চিং মারমা এবং ৬ নম্বর ওয়ার্ড কমিটির সমন্বয়কারী মং ওয়ে মারমা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উসাইশৈ মারমা। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।