এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আসন্ন মহা বারুণী মেলা ও পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল পৌনে ৩ টা দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় কাপ্তাইয়ের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে সামনে গুরুত্বপূর্ণ দুটি ধর্মীয় উৎসব— চিৎমরম (সীতারঘাট) মন্দিরের মহা বারুণী মেলা এবং পবিত্র ঈদুল ফিতর থাকায় বাড়তি সতর্কতার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন বলেন, "উৎসবগুলোতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।"
সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন কাপ্তাইয়ের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা বড় আয়োজনে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতির আশ্বাস দেন। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ফজলে রাব্বী।৪১ বিজিবি’র প্রতিনিধি,ফায়ার সার্ভিস প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, হেডম্যান প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা আসন্ন মেলা ও ঈদ উদযাপনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে জনগণের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় প্রতিনিধিদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ প্রদান করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।