এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের কথা উল্লেখ করেন।
সংসদে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনের মুখে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহিদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি।"
তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মুহূর্ত। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পাওয়ার পর, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এই সংসদের যাত্রা শুরু হলো, যা দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় নতুন অধ্যায় যোগ করবে।
এদিকে, রাষ্ট্রপতির বক্তব্যের শুরুতে সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি অধিবেশন কক্ষে প্রবেশের পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি তারা ‘ফ্যাসিস্টের দোসররা হুঁশিয়ার’, ‘শেখ হাসিনার দালালরা সাবধান’—এমন নানা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।
উল্লেখ্য যে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।