এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রব বেপারীর (৪০) বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন অতিষ্ঠ এলাকাবাসী।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৪নং গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী এলাকার নতুন দোকানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আইয়ুব বেপারীর ছেলে রব বেপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, সাধারণ মানুষকে মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অসংখ্য অভিযোগ রয়েছে। তার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ প্রাণভয়ে মুখ খুলতে সাহস পান না। ফলে গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য কালাম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী এবং স্থানীয় বাসিন্দা মুসলেম মোল্লাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “রব বেপারীর অত্যাচারে আমরা আজ দিশেহারা। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও সে এলাকায় ভয়ংকর মাস্তানি ও মাদকের ত্রাস সৃষ্টি করেছে, যার ফলে ধ্বংস হচ্ছে যুবসমাজ। কেউ প্রতিবাদ করতে গেলেই সে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এমনকি পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়া নিরীহ জেলেদের কাছ থেকেও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে এই চক্রটি।”
অবিলম্বে এই চিহ্নিত অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও চরম অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
এ বিষয়ে ৪নং গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, "মানববন্ধনের বিষয়টি আমি অবগত আছি। এলাকায় মাদক ও সন্ত্রাসের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।"
অন্যদিকে, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, "মানববন্ধনের বিষয়ে পুলিশকে কেউ জানায়নি এবং থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রব বেপারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
খাগড়াছড়ি | ১১ জুন, ২০২৬
নোয়াখালী | ১১ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১১ জুন, ২০২৬
ফরিদপুর | ১১ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।