এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী প্রতিমা বিশ্বাস (১৪) কর্তৃক বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোঃ রইজ শিকদারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক রইজ শিকদার দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে মৌখিক ও শারীরিকভাবে প্রতিমাকে বিরক্ত করে আসছেন।
শিক্ষার্থীর পরিবার জানায়, বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে শিক্ষার্থী ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক। অভিযোগের বিষয়ে তদন্ত করে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।