এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সাংবাদিকদের প্রাণের সংগঠন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মুহা: কামরুল হাসান মিলন, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য। সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আরিফুর ইসলাম, সভাপতি ফুলবাড়ীয়া প্রেসক্লাব। এসময় আরও উপস্থিত, বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা,সাবেক ভাইস মাওলানা মোঃ ফজলুল হক শামীম ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রেসক্লাবেরর সহসভাপতি আবুল কালাম (দৈনিক ইত্তেফাক), সেক্রেটারি আব্দুল হালিম (কালের কন্ঠ) ছাড়াও ক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হবার পূর্বে ক্লাবের সাধারণ সভার আলোচনা শুরু হয়।
এ আলোচনায় উঠে আসে সংগঠনের বিগত দিনের সার্বিক কার্যক্রমের চিত্র ও অর্জন। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, এবং সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাব। এসময় বক্তারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মে ৯, ২০২৪
অক্টোবর ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।