এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আজকের পদক্ষেপ আগামীর ন্যাবিচার – সুরক্ষিত হউক নারী ও কন্যার অধিকার এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারী জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইএসডিও – প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রবিবার উপজেলা পরিষদ হতে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি। সভায় বক্তব্য রাখেন কৃষি অফিসার মিজানুর রহমান, সমাজসেবা অফিসার কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরনী রানী রায়, সহকারী কৃষি অফিসার খোরশেদ আলম, যুব উন্নয়ন অফিসার সাদেকুর রহমান, ইএসডিও টেকনিক্যাল কো-অডিনেটর নিশিকান্ত রায় ও ইএসডিও এর উপজেলা প্রকল্প সমন্বয়কারী ফাতেমা বেগম প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও ভিত্তিক নারী সংগঠন অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।