এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রমের গতিবৃদ্ধি এবং জনগণের সেবার মান উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জহিরুল হক খোকনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের অভ্যন্তরে সৃজিত ফুলবাগান " কুঞ্জ ছায়া" শুভ উদ্বোধন করেন খালেদ হোসনে মাহবুব শ্যামল। পরিকল্পনা ও বাস্তবায়ন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।