এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১১টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের দরবার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন মেনে চলা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে চলা এবং যানবাহন চালানোর সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর রহমান খান।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।
মার্চ ২১, ২০২৫
ডিসেম্বর ১০, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বিনোদন | ২৮ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।