এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে মানহানি ও সাইবার হয়রানির অভিযোগে আইনি নোটিশ (লিগ্যাল নোটিশ) পাঠানো হয়েছে। সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী নামের এক নারী উদ্যোক্তার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায় এ নোটিশ পাঠিয়েছেন।
বুধবার আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে এ নোটিশ পাঠানো হয় বলে জানা গেছে।
নোটিশে যা বলা হয়েছে:
নোটিশে অভিযোগ করা হয়, অভিনেত্রী তানজিন তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছেন।
তাছাড়া ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। নোটিশ অনুযায়ী, মেসেঞ্জারে তিশা সানায়াকে লেখেন—“ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।” পরবর্তীতে সানায়ার ব্যক্তিগত ছবি অনুমতি ছাড়া ফেসবুকে প্রকাশ করে তাঁর সম্মানহানি করা হয়।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সানায়া আনাম একজন পেশাদার ফ্যাশন ডিজাইনার এবং তাঁর সঙ্গী একজন নারী উদ্যোক্তা। তবে তানজিন তিশা তাঁর পোস্টে তাঁদের ‘বোন’ হিসেবে উপস্থাপন করে নেতিবাচক মন্তব্য করেছেন, যা সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি তাঁদের পেশাগত মর্যাদাও ক্ষুণ্ন করেছে। অনুমতি ছাড়া ছবি প্রকাশ করাকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে দাবি করা হয়।
দুই দিনের আলটিমেটাম:
আইনি নোটিশে তানজিন তিশাকে নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনাম সংক্রান্ত সব ছবি, ভিডিও ও পোস্ট মুছে ফেলার (রিমুভ) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়।
অন্যথায়, আর্থিক ক্ষতিপূরণের দাবি এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
জুলাই ১, ২০২৬
সেপ্টেম্বর ২৭, ২০২৬
মার্চ ৪, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ২৮ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।