এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর শাহবাগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ৭ মার্চের ভাষণ প্রচার ও সরকারবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে করা এ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত, আব্দুল আল মামুন এবং শেখ তাসনিম আফরোজ ইমি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (৭ মার্চ) দুপুর ৩টার দিকে শাহবাগের শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সদস্য উচ্চশব্দে ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় আসিফ আহমেদ সৈকতকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে একই দিন রাত সোয়া ৯টার দিকে জাতীয় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল জড়ো হয়। এ সময় শাহবাগ থানা মসজিদে তারাবির নামাজ চলছিল। অভিযোগ রয়েছে, আসামিরা মসজিদের দিকে মুখ করে লাউড স্পিকারে সরকারবিরোধী ও উসকানিমূলক স্লোগান দেন। তারা নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রম পুনরায় সচল করার ষড়যন্ত্র করছিলেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের কাজে বাধা দেওয়া হয় এবং থানা হেফাজতে থাকা আসামি আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ডাকসু প্রতিনিধি এবি যুবায়ের ও মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ঘটনায় রোববার শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশাদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্চ ৩০, ২০২৪
জুলাই ৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।