এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে বোয়ালমারী সরকারি কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "এখানে যিনি এমপি হয়েছেন তার মাধ্যমেই কাজ হবে। এটাই হওয়া উচিত এবং তাই হবে। আমাদের দল ক্ষমতায় এসেছে, আমি সর্বাত্মক সহযোগিতা করব। আল্লাহ যা ভালো মনে করেছেন, তা-ই হয়েছে।"
তিনি আরও বলেন, "যিনি এমপি হয়েছেন তাকে যোগ্য সম্মান দিতে হবে। মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্যই আমাকে পরাজিত করা হয়েছিল। তবে বিএনপির ক্ষমতায় যাওয়ার পেছনে এ অঞ্চলের মানুষের কোনো অবদান নেই।"
বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার নাজিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আমিনা মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আশরাফুল আলম মামুন। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ এবং সাধারণ সম্পাদক মো. ইমরান হুসাইন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, পৌর কৃষক দলের আহ্বায়ক বজলুল করিম চাঁদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম।
অক্টোবর ২৭, ২০২৫
এপ্রিল ২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।