এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজার থেকে শাহমল্লুকদী বটতলা পর্যন্ত কর্দমাক্ত জরাজীর্ণ সড়কটি পাকাকরণ ও যানবাহন চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে পীরেরচর বাজার সংলগ্ন স্থানে এ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক শিক্ষার্থীসহ কয়েকশ নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, এ সড়কটি পীরেরচর, শাহমল্লুকদীসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের একমাত্র যাতায়াত পথ। বর্ষায় কাদা-পানিতে চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়েছে। শিক্ষার্থী থেকে শুরু করে বৃদ্ধ, গর্ভবতী নারী—সবাইকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ সময় শিক্ষার্থী তাহমিনা আক্তার, মেরিনা আক্তার, ইউপি সদস্য ওসমান মাতুব্বর, নাসির মাতুব্বর, সলেমান মিয়া, রাজ্জাক মাতুব্বর, ওয়াসিম মিয়াসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কার করে পাকাকরণের দাবি জানিয়ে বলেন, প্রশাসন ও সড়ক বিভাগ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের আন্দোলনে যাবেন এলাকাবাসী।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া মানববন্ধনের সার্বিক তত্ত্বাবধান করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।