এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চরডাঙ্গা বাজারে টগরবন্দ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য মান্নান শেখ, উপজেলা কৃষক দলের সদস্যসচিব আরব আলী, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল জব্বার, ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন মোল্যা ও উপজেলা ছাত্রদল নেতা মো. জিসান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। বক্তারা তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামকে ধারণ করে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।