এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে যে ধরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতয়ালী থানাধীন রেলস্টেশন বাজারের বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে তার প্রতিবেশীরা মঙ্গলবার (০৩ মার্চ) সকালে সাংবাদিকদের জানান পাওনা টাকা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে শিল্পীর মেয়ে মাদক ব্যবসায়ী জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজু ওরফে বাটুল রাজুর ওপর হামলা চালায়।
এ সময় তাকে পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
নিহত রাজু কোতয়ালী থানার কুটিবাড়ী, স্টেশন বাজার মুসলিম কলোনি ২ নম্বর কুটি বাড়ীর বাসিন্দা।
তার পিতার নাম বাবলু কসাই।
ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঘটনার পর আজ সকাল ১২ টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি সাংবাদিকদের জানান
এ ঘটনা জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ সময় ফরিদপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা। মোঃ শহীদুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় শিল্পীর জামাই মোঃ নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।