এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাসী ডাঙ্গী গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার, ৩ মার্চ ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত রুনা আক্তার, বয়স (২৮)। তিনি নুরু মৃধা ও শান্তি বেগমের মেয়ে। স্বামী রুবেল শেখের সঙ্গে খালাসী ডাঙ্গী গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। তাদের দুটি সন্তান রয়েছে—রাহিম, বয়স ৮ বছর এবং রাইসা, বয়স ৩ বছর।
স্বামী রুবেল শেখ জানান, ভোরে তারা সেহরির জন্য ঘুম থেকে ওঠেন। সেহরি শেষে তিনি প্রাকৃতিক কাজে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে এসে দেখেন, রুনা গলায় রশি নিয়ে ঝুলছেন এবং তখনও ছটফট করছিলেন। দ্রুত তাকে নামিয়ে স্থানীয়দের সহায়তায় ভ্যানে করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান জানান, ভোর পৌনে ছয়টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করা হয়, তিনি আর বেঁচে নেই।
এদিকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।