এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সরকারি প্রশাসনিক সভায় সংসদ সদস্যের (এমপি) স্ত্রীকে প্রধান অতিথি করা নিয়ে বিতর্কের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারকে (ভূমি বা এসিল্যান্ড) বদলি করা হয়েছে।
রোববার (১ মার্চ) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাহুবল উপজেলার ইউএনও লিটন দে-কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং এসিল্যান্ড মাহবুবুল আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ তানভীর হাসান এই আদেশগুলোতে স্বাক্ষর করেন। তবে প্রজ্ঞাপনে বদলির কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বাহুবল উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের উদ্যোগে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেই সভায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে প্রধান অতিথির আসনে বসানো হয় এবং তিনি সেখানে বক্তব্যও রাখেন।
পরবর্তীতে ওই সভার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, সিমি কিবরিয়ার ডান পাশে ইউএনও লিটন দে এবং বাঁ পাশে এসিল্যান্ড মাহবুবুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বসে আছেন।
সরকারি প্রটোকল অনুযায়ী, প্রশাসনিক সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকা ও আসনবিন্যাস সুনির্দিষ্ট থাকে। সেখানে অনির্বাচিত কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির পরিবারের সদস্যকে প্রধান অতিথির আসনে বসানো নিয়মবহির্ভূত ও অশোভন। এ বিষয়টি নিয়েই সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
বদলির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো না হলেও স্থানীয় প্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওই বিতর্কিত সভার কারণেই তাদের বদলি করা হয়েছে।
তবে হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, "এটি প্রশাসনের একটি রুটিন ওয়ার্ক (নিয়মিত কাজ)। ওই সভার জন্য তাদের বদলি করা হয়েছে, এমন দাবি সঠিক নয়।"
ফেব্রু ১৭, ২০২৬
ডিসেম্বর ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।