এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি খন্দকার ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) সকালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
চাঞ্চল্যকর এই তথ্য নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও ফজলুর রহমান পুলিশের কাছে লিখিত জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
তদন্ত কর্মকর্তা আরও জানান, "হত্যা মামলার কাজ আমরা গুরুত্বের সঙ্গে শুরু করেছি। প্রধান আসামিকে হাসপাতালে কড়া পুলিশি পাহারায় রাখা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেহেতু এই মামলার অন্য দুই আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।"
এর আগে, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে নিহত শিক্ষক আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অপর তিন আসামি হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মচারী ও উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস এবং সংশ্লিষ্ট বিভাগের দুই সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু এবং এর সঙ্গে সহকর্মী ও কর্মচারীদের জড়িত থাকার অভিযোগে পুরো ক্যাম্পাস জুড়ে থমথমে পরিস্থিতি ও ক্ষোভ বিরাজ করছে।
ফেব্রু ২৫, ২০২৫
অক্টোবর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ২১ জুলাই, ২০২৬
বান্দরবান | ২১ জুলাই, ২০২৬
ঢাকা | ২১ জুলাই, ২০২৬
নীলফামারী | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।