এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কঁচা নদীর চরখালী মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, তীব্র নদীভাঙন রোধ এবং বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ও সড়ক-ফেরিঘাট অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় ভাঙনকবলিত সর্বস্তরের মানুষের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে একপর্যায়ে এটি অবরোধে রূপ নিলে নৌ ও সড়কপথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে উপজেলা প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, চরখালী মোহনায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এর ফলে নদীতীরবর্তী ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং বহু পরিবার সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে।
বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়ে বলেন, নদীভাঙন রোধে প্রশাসনকে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তাঁরা।
এদিকে মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ফেরিঘাট ও সংযোগ সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের দাবি পূরণে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে প্রায় দেড় ঘণ্টা পর ফেরিসহ সব ধরনের যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর জেলা ট্যাক্সি, অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মো. আল-আমীন হাওলাদার, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, স্থানীয় বাসিন্দা আবদুল ওহাব মাঝি, মানিক মৃধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেপ্টেম্বর ২৭, ২০২৫
জানু ১৬, ২০২৫
মার্চ ২০, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৯ অক্টোবর, ২০২৬
জেলা সমূহ | ১৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।