এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের ফুটবলে আবারও বসন্তের হাওয়া। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। এই ঐতিহাসিক জয়ের পর বীর সেনানিদের ছাদখোলা বাসে করে রাজকীয় সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক।
মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। টাইব্রেকারের শুরুতেই ভারতের রিশি সিংয়ের শট রুখে দিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। শেষ পর্যন্ত রোনান সুলিভানের নিখুঁত শটে ভারতের গোলরক্ষককে পরাস্ত করে উল্লাসে মেতে ওঠে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে সাফজয়ী নারী ফুটবল দলকে যেভাবে ছাদখোলা বাসে করে বরণ করে নেওয়া হয়েছিল, এবার অনূর্ধ্ব-২০ দলকেও একই সম্মান দেওয়া হবে। যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। ছাদখোলা বাসে করে তাদের নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করার মাধ্যমে একটি বিরল ও বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’
সাফজয়ী এই তরুণ ফুটবলারদের নিয়ে আশাবাদী ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী ও দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এই যুবারাই আমাদের ফুটবলের ভবিষ্যৎ। আশা করি খুব শীঘ্রই তারা জাতীয় দলে খেলার সুযোগ পাবে এবং দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে।’
খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন ও দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব এবং ফুটবলসহ সকল খেলার উন্নয়নে কাজ করে যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।