এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতীয় জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে দীর্ঘ দিন ধরেই ব্রাত্য লোকেশ রাহুল। ২০২২ সালের নভেম্বরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে আর নীল জার্সিতে দেখা যায়নি তাঁকে। দল থেকে বাদ পড়া এবং টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে এবার মনের আগল খুলেছেন এই তারকা উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর দাবি, ক্যারিয়ারের শুরু থেকেই টিম ম্যানেজমেন্ট তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে যথাযথ মূল্যায়ন করেনি।
সম্প্রতি জিওস্টারের ‘সুপারস্টারস’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে কথা বলেন রাহুল। তিনি আক্ষেপ করে জানান, এক দশক আগে যখন তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন, তখন তাঁকে কেবল ‘টেস্ট বিশেষজ্ঞ’ হিসেবেই বিবেচনা করা হতো। রাহুল বলেন, “দশ বছর আগে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার জন্য আমি সবকিছু দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু তখন আমাকে কখনোই টি-টোয়েন্টি খেলোয়াড় বা ভালো সাদা বলের ক্রিকেটার হিসেবে দেখা হতো না। আমাকে কেবল একজন টেস্ট খেলোয়াড় হিসেবেই ব্র্যান্ডিং করা হয়েছিল।”
তবে সেই ‘টেস্ট বিশেষজ্ঞ’ তকমা ঝেড়ে ফেলে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারায় গর্ববোধ করেন রাহুল। তিনি আরও বলেন, “সেই ধারণা ভেঙে বেরিয়ে আসা এবং নিজের খেলার উন্নতি করে এতদূর আসা—এটা নিয়ে আমি সত্যিই গর্বিত। এই দীর্ঘ পথচলায় আমি ভুল করেছি, আরও ভালো করার সুযোগও ছিল। তবে প্রতিবার মাঠে নামার আগে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।”
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ফর্মে আছেন রাহুল। এখন পর্যন্ত ৪৩৩ রান সংগ্রহ করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। বিশেষ করে গত ২৫ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে তাঁর খেলা ১৫২* রানের ইনিংসটি ক্রিকেট মহলে ব্যাপক সাড়া ফেলেছে, যা আইপিএলের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
আইপিএলের এই দুর্দান্ত পারফরম্যান্স রাহুলকে আবারও জাতীয় দলের রাডারে নিয়ে এসেছে। তবে সাফল্য বা ব্যর্থতা—সবকিছুকেই এখন পরিণতভাবে দেখতে শিখেছেন তিনি। রাহুলের ভাষায়, “জীবন ও ক্রিকেটকে সহজভাবে নেওয়া উচিত। যখন নিজের অর্জনে হতাশ হই, তখন পেছনের অর্জনগুলোর কথা মনে করি। এতে দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমার হাতে এখনো সময় আছে, আমি চেষ্টা চালিয়ে যাব এবং দেখব আরও কতগুলো ট্রফি জিততে পারি।”
উল্লেখ্য, জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা লোকেশ রাহুল এখন দিল্লির হয়ে আইপিএল শিরোপার লক্ষ্যেই নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।