এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রথম আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার শাখার সুযোগ সুবিধা নিয়ে ব্যতিক্রমী কারিকুলামে যাত্রা করা শিক্ষার সৌরভ মডেল স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেলো।
আজ সকাল ১০ টা থেকে শিক্ষার সৌরভ মডেল স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই শিক্ষার্থীদের মনমুগ্ধকর নিজস্ব উপস্থাপনা ও বিভিন্ন পরিবেশনায় আগত অতিথিরা বিস্মিত প্রকাশ করেন।
এ সময় শুরুতেই অতিথিদের আসন গ্রহণ করে তাদের ফুল দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে বরণ করা হয়। এর পর সকাল শিক্ষার্থীদের স্কুলের পরিচয়পত্র তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। শিক্ষার সৌরভ মডেল স্কুল এর সভাপতি মোঃ কাউছার মিয়াকে একাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা ফুল দিয়ে বরণ করে নেন।
এর পর আকর্ষণীয় পর্ব শিক্ষার্থীদের উপস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বাংলা ও ইংরেজি ভাষায় বক্তব্য, দেশাত্মবোধক গান ও একাধিক একক, যৌথ কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার সৌরভ মডেল স্কুল এর পরিচালনা পরিষদ সদস্য আজিজুল ইসলাম আসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এস এম কামরুল হাসান শান্ত।
শিক্ষার সৌরভ মডেল স্কুল এর সভাপতি মোঃ কাউছার মিয়ার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকবর হোসেন, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ এর ইংরেজি শিক্ষক ও বিভাগীয় প্রধান মোঃ আল আমিন রুবেল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী হোসেন, চান্দুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফরিদ উদ্দিন মেম্বার, স্বাস্থ্য সহকারী মোঃ ফরিদ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম, শাহাদাত হোসেন, সাংবাদিক সানাউল হক, আব্দুল হামিদ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষার সৌরভ মডেল স্কুল পরিচালনা পরিষদের সদস্য আল আমিন, মোঃ শাহীন আলম ভূইয়া, মহিউদ্দিন রুবেল, শাহীন মিয়া, প্রধান শিক্ষক মোঃ জাবেরুল ইসলাম সুমন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, শিক্ষার সৌরভ মডেল স্কুলের মৌলভী শিক্ষক মাওলানা পারভেজ হাসান।
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।