এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব। আজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধন্যবাদ প্রদান করেন তিনি. এ সময় তিনি লেখেন ফরিদপুরের মানুষ তাকে যে ভালোবাসা, স্বতঃস্ফূর্ত সমর্থন ও আস্থা দেখিয়েছেন—তা তাকে সত্যিই অভিভূত করেছে।
তিনি বলেন, তার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা মার্কা এবং ১১ দলীয় জোটের প্রতি জনগণের যে সমর্থন মিলেছে, সেটিই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি। বিপুল সংখ্যক ভোট প্রাপ্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে—মানুষ পরিবর্তন চায়, বিকল্প চায় এবং নীতি ও আদর্শভিত্তিক রাজনীতি প্রত্যাশা করে। এই জনজাগরণই তাদের শক্তি ও আশার উৎস। তিনি ত্যাগী নেতা-কর্মী, সমর্থক, পরিবারের সদস্য, এলাকাবাসী ও সুধী-
শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান, যারা দিন-রাত পরিশ্রম করে শেষ মুহূর্ত পর্যন্ত আদর্শিক সংগ্রাম চালিয়ে গেছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কল্যাণের রাজনীতি একদিনে প্রতিষ্ঠিত হয় না। এটি একটি দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথচলা। আজ ফলাফল যাই হোক না কেন, মানুষের আস্থা অর্জনের যে যাত্রা শুরু হয়েছে—তা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
তিনি বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ-কে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচনের পর বিজয়ী প্রার্থী তার বাসায় সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও সহযোগিতামূলক আলোচনা করেছেন। ঐতিহ্যগতভাবে পারিবারিক সুসম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি লেখেন বিজয় মানে জনগণের প্রত্যাশা পূরণের কঠিন পরীক্ষার সূচনা। তিনি আশা করেন, বিজয়ী প্রার্থী জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন এবং এ ক্ষেত্রে তিনি গঠনমূলক সমালোচনা ও পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবেন।
সবশেষে তিনি দুর্নীতি, সন্ত্রাস, ভূমিদস্যু ও মাদকমুক্ত ফরিদপুর গড়ার ঘোষিত রোডম্যাপ জনগণকে সঙ্গে নিয়েই বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন এবং মহান আল্লাহর সাহায্য কামনা করেন
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।