এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাংগডুবি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি রতন কুমার শর্মা ও সেক্রেটারি আবদুল্লাহ আল বাসেত। প্রকল্পের সভাপতি-সেক্রেটারীর তত্বাবধায়নে কঠুরাকান্দি ব্যাংগডুবি সেচ প্রকল্পের খাল পুণঃখনন করা হয়েছে। ২.২৪ কিঃ মিঃ প্রকল্পের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। খালটি সমিতির সদস্যদের মাধ্যমে খনন করার কথা থাকলেও সদস্যদের দিয়ে না করে ইঞ্জিন চালিত ভেকু দিয়ে খননের নামে ড্রেসিং করা হয়েছে। খাল পুণঃখননের কাজে ব্যাপক অনিয়ম ও কারচুপি করা হয়েছে। যে কারণে সেচ প্রকল্পটি কৃষকের কোন উপকারে আসছে না। ব্যাংগডুবি পানি ব্যবস্থাপনা সমিতির অফিস ঘরটি ৮ নং কঠুরাকান্দি মৌজার বি.এস ৫৬ নং খতিয়ানের জমিতে অফিস ঘরটি উত্তোলন করার জন্য রেজিষ্ট্রি না করে সভাপতি রতন কুমার শর্মা নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য তার বাড়ির সীমানায় তার জায়গায় ঘর উত্তলন করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য সহ এলাকার লোকজন ২০২৩ সালের ১৭ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তিনি উপজেলা সহকারী কমিশনারকে তদন্ত করার জন্য বললে, নবাবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। (৬ মার্চ বুধবার)
সকালে নবাবপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সরেজমিন তদন্তে গেলে স্থানীয় এলাকাবাসী অনিয়মের অভিযোগ করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।