বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত 

বোয়ালমারী প্রতিনিধি
২ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২২ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত 

ফরিদপুরের বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)  কলেজে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ৫ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।  মো: মফিজুর রহমান সর্বোচ্চ ৫৫ ভোট পেয়ে প্রথম হন। 
৩৭ ভোট পেয়ে মোসা: সেলিনা সুলতানা এবং ৩৬ ভোট পেয়ে মো: আব্দুল মান্নান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। নির্বাচনে পরাজিত বাকি দুই প্রার্থী আলমগীর হোসেন ও শিরীন হোসেন উভয়েই ২৭টি করে ভোট পেয়েছেন। 
সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিন জন শিক্ষক নিয়ম অনুসারে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।