এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের মুন্সিবাজার এলাকার বাইতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানোর উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আনোয়ার হোসেন পাশা, শমিরুন ইসলাম, সাইদুল ইসলাম সাইদ, সাজ্জাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ওয়ালিদ, নীলয় চৌধুরী রেজা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কে. এম. রাব্বি, ইয়াসিন কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাসিবুল ইসলাম হাসিব, পলিটেকনিক ছাত্রদলের সহ-সভাপতি অয়নসহ জেলা ছাত্রদলের আরও নেতৃবৃন্দ।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।