এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে “তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় খোকসা বাসস্ট্যান্ড চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা–কুমারখালীর নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দা ফাহিমা রুমী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি এবং বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম (টনি), পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব মল্লিক, এবং পৌর ছাত্রদলের তানজিদ ইসমাইল আদিত্য।
আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্রদল কর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা, তরুণদের ভূমিকা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
মার্চ ৮, ২০২৬
জুন ২৮, ২০২৬
জুন ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ৬ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।