এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাপ্তাই রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনী আমেজে প্রস্তুত পাহাড়বেষ্টিত কাপ্তাই উপজেলা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে।
উপজেলা সদর হতে এসব সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন। প্রতিটি কেন্দ্রের জন্য নির্ধারিত প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে নির্বাচনী মালামাল কেন্দ্রগুলোতে পাঠানো হয়।
সহকারী রিটার্নিং অফিসার মোঃ রুহুল আমিন
গণমাধ্যম'কে জানান,“অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামাদি যথাসময়ে প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদার করা হয়েছে।মাঠ পর্যায়ে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন,কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ (ওসি),শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল।
প্রসঙ্গত, কাপ্তাইয়ের ২২টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ৯শত ৫৯ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ৪শত ৪১ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৫শত ১৮ জন। এছাড়া কাপ্তাইয়ে নির্বাচনী দায়িত্ব পালন করবেন ২২ জন প্রিজাইডিং অফিসার, ৯৯ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৯৮ জন পোলিং অফিসার।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে কাপ্তাইয়ে এখন ভোটের অপেক্ষা। আগামীকাল নির্ধারিত সময়েই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে।
ফেব্রু ১০, ২০২৫
সেপ্টেম্বর ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৫ আগস্ট, ২০২৬
নাটক | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।