এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবুলের নিরঙ্কুশ বিজয় উপলক্ষ্যে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সদরপুর উপজেলার কাঠপট্টিতে নবনির্বাচিত এমপির নিজ বাসভবনে সদরপুর উপজেলা ওলামা দল এই সভার আয়োজন করে।
সদরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং এমপি শহিদুল ইসলাম বাবুলের ছোট ভাই মোঃ নজরুল ইসলাম।
উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা দলের জেলা কমিটির উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুর রহমান এবং ফরিদপুর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক খান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন মোল্লাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ নজরুল ইসলাম বলেন, ‘‘এই নির্বাচনে বিজয় অর্জনে ওলামা দলের নেতাকর্মীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ক্লান্তিহীন প্রচারণা এবং সুসংগঠিত সাংগঠনিক শক্তি শহিদুল ইসলাম বাবুলকে বিজয়ের পথে এগিয়ে নিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘একজন কর্মীর দক্ষতাই তার সংগঠন ও নেতৃত্বকে জাতীয় পর্যায়ে সম্মানিত করে, যার উজ্জ্বল দৃষ্টান্ত শহিদুল ইসলাম বাবুল। তার নেতৃত্বেই আজ জাতীয়তাবাদী কৃষকদল সারাদেশে সুনাম অর্জন করেছে। এখন আমাদের লক্ষ্য, সংগঠনের উন্নয়নের পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করে যাওয়া।’’
সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ নোমান বলেন, ‘‘ওলামা দল সবসময় জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। আগামীতেও শহিদুল ইসলাম বাবুলের হাতকে শক্তিশালী করতে সদরপুর উপজেলা ওলামা দলের নেতাকর্মীরা তাদের সর্বোচ্চ কর্মদক্ষতা নিয়ে পাশে থাকবে।’’
আলোচনা শেষে দেশ, জাতি ও নবনির্বাচিত এমপির সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া এবং উপস্থিত সবার মাঝে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।