এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় চাঞ্চল্যকর আমজেদ মোল্লা হত্যা মামলার রহস্য উদঘাটন ও তদন্তের অগ্রগতি সরেজমিনে তদারকি করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি রাধানগর গ্রামের একটি পুকুর থেকে আমজেদ মোল্লার মরদেহ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই হাসান আলী মোল্লা বাচ্চু বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মামলার আলামত সংগ্রহ, আসামি শনাক্তকরণ এবং তদন্তের সার্বিক অগ্রগতির বিস্তারিত তথ্য শোনেন। এ সময় তিনি ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে তদন্ত কার্যক্রম আরও বেগবান করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদ হাসান এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।
এ সময় পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘আমজেদ মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কাজ পরিচালনা করে এই মামলার সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
এদিকে, পুলিশ সুপারের এই পরিদর্শন ও তদারকিতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।
ডিসেম্বর ৫, ২০২৫
মার্চ ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।