এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখায় ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা ক্লাস্টারের তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সানজিদা আক্তার জেলা পর্যায়ে 'শ্রেষ্ঠ সহকারী শিক্ষক' হিসেবে মনোনীত হয়েছেন।
চলতি বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফরিদপুর জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৭ জন শ্রেষ্ঠত্ব অর্জনকারীর নাম ঘোষণা করেছে। গত ২১ মে জেলা প্রশাসক ও বাছাই কমিটির সভাপতি মো. কামরুল আহসান তালুকদার (পিপিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতির উন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশগত পরিবর্তন এবং সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছেন বাছাই কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এই অর্জনের প্রতিক্রিয়ায় সানজিদা আক্তার বিনয়ের সঙ্গে বলেন, “একজন শিক্ষক তখনই প্রকৃত অর্থে শ্রেষ্ঠ হয়ে ওঠেন, যখন তার বিদ্যালয়ের পরিবেশ, প্রধান শিক্ষক এবং সহকর্মীরা তাকে সহযোগিতা করেন। আমার এই অর্জনের পেছনে আমার পরিবার, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের অবদান রয়েছে। এটি মূলত একটি সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তার এই সাফল্যে স্থানীয় শিক্ষা পরিবার ও তাম্বুলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মহলে আনন্দের বন্যা বইছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
জুলাই ৭, ২০২৬
জানু ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
মাগুরা | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।