এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মধুখালী উপজেলার ৮নং গাজনা ইউনিয়নসহ দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ রেজাউল করিম (ঝুটু)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের একক কোনো উৎসব নয়; এটি আবহমান বাংলার চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতীক। অশুভ ও অন্যায় শক্তির বিনাশ ঘটিয়ে সত্য, শুভ এবং কল্যাণময় শক্তির প্রতিষ্ঠাই এই উৎসবের মূল বার্তা।”
তিনি আরও উল্লেখ করেন, ৮নং গাজনা ইউনিয়ন সবসময়ই সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। যুগ যুগ ধরে এই জনপদে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের আনন্দ ভাগাভাগি করে আসছে। উৎসবের এই দিনগুলো যেন প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি ও অনাবিল সমৃদ্ধি বয়ে আনে—তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন।
বার্তার শেষাংশে তিনি এলাকার সাধারণ মানুষের কল্যাণে ও সামগ্রিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতেও যেন জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন, সেজন্য ৮নং গাজনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক দোয়া, আশীর্বাদ ও অব্যাহত সমর্থন কামনা করেন।
জুন ১৯, ২০২৫
সেপ্টেম্বর ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১১ অক্টোবর, ২০২৬
বলিউড | ১১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।