এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে এশীয় উন্নয়ন ব্যাংক, ফরিদপুর পৌরসভা ও ঢাকা আহসানিয়া মিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত বিল্ডিং রেজিলিয়েন্স অন কমিউনিটি লেভেল প্রজেক্ট-এর চলমান কার্যক্রমকে গতিশীল করতে এ কর্মশালার আয়োজন করা হয়।
ফরিদপুর পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মো. আহাদুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ মো. শরিফুল হাসান, সাংবাদিক এস এম মনিরুজ্জামান, সমাজসেবায় মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী আফরোজা ইয়াসমিন, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ অদম্য নারী পারভীন আক্তার এবং প্রকল্পের প্রশিক্ষক আলেয়া বেগম।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ আবুল কাশেম, রিনা বেগম, লিলি আক্তার, আফরোজা বেগম, সাজেদা খাতুন, ওয়াহিদা হালিম, মনিকা রানী সরকার, রামচন্দ্র মালো, লাভলী আক্তার সহ অনেকে।
কর্মশালায় বক্তারা প্রকল্পটির বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উক্ত কর্মশালায় মোট ৯০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার আয়োজন করে ফরিদপুর পৌরসভার দারিদ্র নিরসন ও সমাজ উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।