এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় "আমরা শুনতে চাই প্রজন্মের কণ্ঠস্বর" এবং "আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের শক্তির"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘জেন-জেড কার্নিভাল’ (Gen-Z Carnival)। শুক্রবার সকালে স্থানীয় একটি পার্কে জাঁকজমকপূর্ণ পরিবেশে তারুণ্যের এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের আওতাধীন সদরপুর ও চরভদ্রাসন উপজেলাকে ভবিষ্যতে কেমন দেখতে চায় তরুণ প্রজন্ম, তা নিয়ে নিজেদের স্বপ্ন, ভাবনা ও পরিকল্পনা তুলে ধরা হয়। তরুণ শিক্ষার্থী, রাজনীতিবিদ, তরুণ উদ্ভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে মুখর ছিল এই আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “জুলাই আন্দোলনে তরুণেরা যে স্বপ্ন নিয়ে রাজপথে নেমেছিল, তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে বিএনপি।” বক্তারা তরুণদের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফাহাম আব্দুস সালাম এবং ডা. জাহেদুর রহমান। এছাড়া ডাকসু নির্বাচনের সাবেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম, এজিএস প্রার্থী তানভীর আল মায়েদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম মাহমুদ রিপন ও মাহফুজুর রহমান এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম খান উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা ওবায়দুল আলম সম্রাট, সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না প্রমুখ।
আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব, ডকুমেন্টারি প্রদর্শন এবং প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সাজানো হয় তারুণ্যের এই উৎসব। বক্তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের বলিষ্ঠ নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেন।
জুলাই ২৬, ২০২৬
মার্চ ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।