এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর ইনামুল মোল্লাকে (২৬) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে সত্যতা মিললে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অভিযুক্ত ইনামুল মোল্লা বোয়ালমারী পৌরসভার কুশডাঙ্গা গ্রামের মো. আকরাম মোল্যার ছেলে। তিনি দলীয় দায়িত্বের পাশাপাশি স্থানীয় ‘মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতাল’-এ অভ্যর্থনাকারী (রিসেপশনিস্ট) হিসেবে কর্মরত।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, কুশডাঙ্গা গ্রামের কুটিপাড়ার এক নারীর স্বামীর প্রবাসে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে ইনামুল মোল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের পরকীয়ার বিষয়টি দুই পরিবারের সদস্যসহ স্থানীয়দের মধ্যে জানাজানি হলে এলাকায় তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে ইনামুলের কর্মস্থল ‘মোল্লা ডাক্তার কে হালিম হাসপাতাল’-এর ম্যানেজার রেজাউল করিম জানান, "কয়েক দিন আগে ওই প্রবাসীর স্বামী বিদেশ থেকে আমাকে ফোন করে ইনামুলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের বিষয়টি জানান এবং এ বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান জানতে চান। তবে বিষয়টি আমার জানা না থাকায় তাৎক্ষণিকভাবে আমি কিছু জানাতে পারিনি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, "প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে দল ও সব ধরণের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্ম বা বিতর্কিত কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।"
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ইনামুল মোল্লার দুটি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এছাড়া তার পরিবারের সদস্যদের সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।