এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় রোয়াংছড়ি উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘দেবতাকুম’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ১৬ জুলাই থেকে আগামী ২০ জুলাই পর্যন্ত চার দিনের জন্য এই পর্যটন স্পটটিতে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পার্বত্য জেলার বিভিন্ন নদী, ছড়া ও ঝিরির পানি বৃদ্ধি পেয়ে বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে দেবতাকুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের যাতায়াত ও সেখানে অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো জরুরি ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে এই পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানো এবং সার্বিক তদারকি কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।