টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ২:৩৬ পিএম
শেয়ার করুন:
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ ব্যক্তিরা হলেন— লালচান (৬০), নাছিমা (৫০) এবং তানিশা (১৬)। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লালচান, নাছিমা ও তানিশা মারাত্মকভাবে দগ্ধ হন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করেন এবং দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান।

দগ্ধদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাছিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।