এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণের লক্ষ্যে চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির সেবা সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী খান এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
অনুষ্ঠানে উপজেলার ৬ জন মৎস্য চাষির মাঝে প্রদর্শনী সাইনবোর্ড, এরেটর মেশিন, মাছের খাদ্য ও বিভিন্ন প্রজাতির সবজি চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং সমন্বিত মৎস্য ও সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মৎস্য চাষের আধুনিকায়ন নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মৎস্য চাষকে আরও লাভজনক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিতরণকৃত উপকরণগুলো চাষিদের উৎপাদন খরচ কমাতে ও মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। বিশেষ করে এরেটর মেশিনের মাধ্যমে পুকুরে অক্সিজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে মাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। আমরা চাই চাষিরা আধুনিক পদ্ধতিতে স্বাবলম্বী হয়ে দেশের মৎস্য উৎপাদনে বড় ভূমিকা রাখুক।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “গ্রামীণ পর্যায়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে এ ধরনের সহায়তা চাষিদের নতুন প্রযুক্তি ব্যবহারে আরও বেশি আগ্রহী ও উৎসাহিত করবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ৩ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২ জুলাই, ২০২৬
বরিশাল | ২ জুলাই, ২০২৬
বরিশাল | ২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।