এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মাদককে না বলো’—এই স্লোগানকে ধারণ করে পিরোজপুরে মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ মাদকবিরোধী সেমিনারের আয়োজন করেছে ‘উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WRRDF)’। আগামী প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও সচেতন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (১৮ মে) দুপুরে পিরোজপুরের দাউদপুর পল্লীমিলন মাধ্যমিক বিদ্যালয়ে এই জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামাল খানের নির্দেশনায় আয়োজিত এই সেমিনারে বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম মিস্টার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলার এএসআই মো. জিয়াউদ্দিন এবং দাউদপুর পল্লীমিলন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাহেদ আলী।
সেমিনারে বক্তারা মাদক কী, মাদকাসক্তির কারণ, এর ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক প্রভাব এবং মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে প্রতিটি শিক্ষার্থীকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো. মফিজুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাইকে নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান সঞ্চালক। এ সময় তিনি বলেন, “মাদক নয়, জীবন হোক সুন্দর। আজকের সিদ্ধান্তই গড়বে আগামীর ভবিষ্যৎ। চলুন, আমরা সবাই মিলে একটি মাদকমুক্ত, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তুলি।”
উল্লেখ্য, সামাজিক অবক্ষয় রোধে উইরাইজ রুর্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই জনসচেতনতামূলক কার্যক্রম স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
সেপ্টেম্বর ২৩, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।