এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, উপজেলা আইন-শৃংখলা কমিটির মুখ্য উপদেষ্টা ও আত্রাই থানা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং আসন্ন ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, "একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রধান শর্তই হলো উন্নত আইন-শৃংখলা পরিস্থিতি। আত্রাইকে একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে 'জিরো টলারেন্স' নীতি অবলম্বন করতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক বা সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, "উপজেলার নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে হাট-বাজারের নিরাপত্তা বৃদ্ধি ও জনদুর্ভোগ কমাতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।"
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নভেম্বর ১, ২০২৪
নভেম্বর ২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৩ জুলাই, ২০২৬
রাজনীতি | ৩ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৩ জুলাই, ২০২৬
ফুটবল | ৩ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।