এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় তন্ময় কুরী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক চালক নাজমুলকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৮ মে) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নাজমুল উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত তন্ময় কুরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর র্যাবের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত রোববার রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কলেজ গেইট সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত চালক নাজমুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং সোমবার আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৬ মে দুপুর পৌনে ১২টার দিকে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তন্ময়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৮ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।