এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
সোমবার বেলা ১২টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখার বিশেষ তৎপরতায় এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করে পুলিশ।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে পিরোজপুর সদর থানা এলাকার ১টি, জিয়ানগর থানার ৩টি, মঠবাড়িয়া থানার ১০টি, নাজিরপুর থানার ৮টি, নেছারাবাদ থানার ২টি এবং ভান্ডারিয়া থানার ১টি মোবাইল রয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “বর্তমানে মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত অপরাধের প্রবণতা বাড়ছে। এসব অপরাধ দমনে জেলা পুলিশের সাইবার টিম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
তিনি সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “অপরিচিত কোনো নম্বরে নিজের ব্যক্তিগত বা আর্থিক কোনো তথ্য শেয়ার করবেন না। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করুন।”
উদ্ধারকৃত ফোনগুলো হাতে পেয়ে পুলিশি এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন প্রকৃত মালিকরা।
---
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাগুরা | ১৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।